1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

বাইজিদের জামিন আবেদন না মঞ্জুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে টিকটক করার অপরাধে গ্রেফতার বাইজিদ তালহার (৩০) জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার তার আইনজীবী শরীয়তপুর চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে জামিন চাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের একটি রেলিংয়ের নাট খুলে ফেলেন বাইজিদ তালহা। তা ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেয়া হয়।
ওই ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পরে সিআইডি পুলিশ সন্ধ্যায় তাকে ঢাকার পল্টন এলাকা থেকে আটক করে। সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় গত ২৬ জুন দিবাগত রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ওই যুবককে সহযোগিতা করায় মামলায় আরো আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক তরুণকে।
তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। এ ঘটনার পর থেকে কায়সার পলাতক রয়েছেন।ঘটনা তদন্ত করার জন্য সিআইডি পুলিশ বাইজিদ তালহাকে রিমান্ডে নেয়ার আবেদন করে। আদালত গত ২৭ জুন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজিব বলেন, জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। আমারা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাব।
শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে তোলা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামি এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com