1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

২২ জুন ২০২৬ বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার আয়োজনে পাবনার ঈশ্বরদীর চরগড়গড়ি এলাকায় রবিবার (২২ জুন)“টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভূমিকা” শীর্ষক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ২১ জুন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসাকার প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনের ধারাবাহিকতায় আজ দেশবরেণ্য কবি, প্রাবন্ধিক ও গবেষক এবং ওসাকার নির্বাহী পরিচালক মজিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক আব্দুল বারাকাত এবং উপ-মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা।

ওসাকার পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন সিনিয়র পরিচালক মো. মাজহারুল ইসলাম, পরিচালক (কার্যক্রম) মো. সাইফুল ইসলাম এবং পরিচালক (অর্থ) মো. আব্দুল ওয়ারেস। সহকারী মহাব্যবস্থাপক শামসুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসাকার মহাব্যবস্থাপক মো. ইয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক মো. আব্দুল জব্বার, সহকারী মহাব্যবস্থাপক তাজবিউল মাহমুদ অরণ্য, রূপালী ব্যাংকের কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা টেকসই গ্রামীণ উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্রঋণ, এসএমই অর্থায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যাংক ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রামীণ উন্নয়নের লক্ষ্য অর্জনে সরকারি, বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com