1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

শামসুজ্জামান প্রিন্স(পাবনা প্রতিনিধি)
গত বৃহস্পতিবার (১৪মে) বিকেলে রাজধানীর ধানমণ্ডি ক্লাব- এ বাংলা সাহিত্যাঙ্গনের বহুমাত্রিক লেখক, কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ-এর সৃষ্টিকর্ম ও সাহিত্যভুবনকে কেন্দ্র করে ব্যতিক্রমী সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজনে ছিল- আনন্দ আড্ডা, প্রকৃতি, সৃজন, সমধারা, প্রসঙ্গ নজরুল সংগীত এবং ত্রিলোক।
এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০। মাহফুজামঙ্গল, আপেল কাহিনি, গোষ্ঠের দিকে, তুমি শুনিতে চেয়ো না, নজরুল: তৃতীয় বিশ্বের মুখপাত্র, কাটা পড়া মানুষ ইত্যাদি গ্রন্থ পাঠকের ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে। মাহফুজামঙ্গলের কবি, নজরুল গবেষক, প্রাবন্ধিক ইত্যাদি পরিচয় ছাপিয়ে তিনি পরিচিত এখন ‘সব্যসাচী লেখক’ হিসেবে।
বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জননেতা হাবিবুর রহমান হাবিব, কবি আসাদ মান্নান, নজরুল ইনস্টিটিউটের প্রাক্তন নির্বাহী পরিচালক মানিক মোহাম্মদ রাজ্জাক, শিশুসাহিত্যিক রহিম শাহ, প্রবীণ সাংবাদিক মাহবুব আলম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, রোকেয়া ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বিএম জামাল হোসেন, ইউরোপ প্রবাসীদের সংগঠন আয়েবার সাংগঠনিক সম্পাদক রিপন ফকির, সৈকত হাবিব, কণ্ঠশিল্পী পারভীন সুলতানা, নাজমা মান্নান, নজরুল গবেষক রাজীবুল হাসান, প্রাবন্ধিক মাহবুব হাসান, নূর কামরুননাহার, ড. মোহাম্মদ আবদুর রউফ, শিল্পী জন সুমিত প্রমুখ।
দেশের শীর্ষ পর্যায়ের প্রায় শতাধিক কবি-সাহিত্যিকদের অংশগ্রহণসহ অনুষ্ঠানে কবির পরিবার থেকে কবির সহর্ধমিনী শিক্ষাবিদ ফৌজিয়া আক্তার লতা, কবিকন্যা ডা. সানোয়ারা প্রপা, কবির ছোটে বোন নুরজাহান বেগম, কণ্ঠশিল্পী মাজহারুল ইসলাম অংশগ্রহণ করেন। এছাড়া পাবনা থেকে কবির ভক্ত সংস্কৃতিজন শামসুজ্জামান প্রিন্স, ইয়ারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তাজবিউল মাহমুদ অরণ্য, বঙ্গ রাখাল, আকমল হোসেন, আহমেদ মাসুম অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কবি মজিদ মাহমুদ-এর সাহিত্যকর্ম, কাব্যচিন্তা, ভাষা, দর্শন ও সমকালীন সাহিত্যধারায় তাঁর অবদান নিয়ে আলোচনা করেন দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। কবি মজিদ মাহমুদ রচিত কবিতা পাঠ, স্মৃতিচারণ, এবং সংগীত পরিবেশনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
মজিদ মাহমুদ সমকালীন বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ কবি, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক। মজিদ মাহমুদ বাংলা কবিতায় নিজস্ব ভাষা ও ভাবনার ভুবন নির্মাণ করেছেন। তাঁর লেখালেখিতে যেমন রয়েছে ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অনুরণন, তেমনি রয়েছে আধুনিক মানব জিজ্ঞাসা ও সময়সচেতনতা।
‘মাহফুজামঙ্গল’ ‘বল-উপ্যাখান’, ‘আপেল কাহিনি’সহ বেশ কিছু জনপ্রিয় কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। বাংলা কবিতার ঐতিহ্য পথ অস্বীকার না করেও তাঁর কবিতা ইতিহাস ও মিথের জগতের সঙ্গে যুক্ত হয়ে চিরন্তন সময় চেতনার অংশ হয়ে ওঠে। কবিতা ও কথাসাহিত্যের পাশাপাশি তিনি গবেষণা এবং মননশীল প্রবন্ধ রচনার মাধ্যমে বাংলা সাহিত্যের বিদগ্ধ পাঠক-সমাজের দৃষ্টি আকর্ষণ করেছেন। মুক্তবুদ্ধির চর্চা, বিষয়ের গভীরে যাওয়ার ক্ষমতা, প্রশ্ন উত্থাপন ও জুতসই ব্যাখ্যা হাজির করার দক্ষতা তাঁর রচনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাঁর রচনা কমনওয়েলথ ফাউন্ডেশন, ইন্ডিয়ান রিভিউ, সিঙ্গাপুর আনবাউন্ড-সহ দেশি-বিদেশি স্বনামখ্যাত জার্নাল ও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে। ইংরেজি ছড়াও ফরাসি, চায়না ও হিন্দি ভাষায় তার বই অনূদিত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রকাশনা সংস্থা ‘গডিবয়’ তাঁর ‘মেমোরিয়াল ক্লাব’ উপন্যাসটির ইংরেজি ভার্সন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ করেছে। এখন ইউরোপ ও আমেরিকাসহ অন্যান্য দেশে বইটি পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে তার ৮০টির অধিক গ্রন্থ প্রকশিত হয়েছে। সম্প্রতি তাঁর নতুন উপন্যাস ‘আফলাতুন’ বিদগ্ধ পাঠকসমাজের ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ‘বহুমাত্রিক মজিদ মাহমুদ’ আয়োজনটি তাঁর সাহিত্য সত্তাকে নতুনভাবে পাঠ ও অনুধাবনের একটি প্রয়াস।
কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক মজিদ মাহমুদ। পাবনার ঈশ্বরদী চরগড়গড়িতে নিজের প্রতিষ্ঠিত চরনিকেতন শিক্ষা ও স্বাস্থ্য পল্লীতে সময় কাটান তিনি। যেখানে তাঁরই উদ্যোগে গড়ে উঠেছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, স্থায়ী কাব্যমঞ্চ, মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার, প্রবীণদের জন্য সামাজিক কেন্দ্র, নৈতিক শিক্ষা প্রদানের লক্ষ্যে মসজিদ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে নির্মাণ করা হয়েছে একটি আধুনিক হাসপাতাল। চর গড়গড়ির মতো প্রত্যন্ত একটি গ্রামে এমন সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগ বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশ-বিদেশের গুণীজনের উপস্থিতি এবং স্থানীয় মানুষের আন্তরিক অংশগ্রহণে এই উৎসব প্রতিবছরই রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবমুখর মিলনমেলায়।
এই চরনিকেতনে গত ৩ বৈশাখ (১৬ এপ্রিল) লেখক মজিদ মাহমুদের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছাজ্ঞাপন অনুষ্ঠান হয়। ষাট পেরিয়ে ৬১-তে পা রাখলেন এবার। ঢাকার শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ চরনিকেতনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। আর যারা এ জন্মোৎসবে যোগ দিতে পারেননি তাদের জন্য এই অনুষ্ঠান বিশেষ সুযোগ সৃষ্টি করে। এই অনুষ্ঠানেই কবি মজিদ মাহমুদ তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী, প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com