1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

বেসরকারী উন্নয়ন সংস্থা ওসাকা’র জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৭৭১ বার পড়া হয়েছে

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস-২০২২’ উপলক্ষ্যে সরকারের সহযোগী সংস্থা হিসাবে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অর্গানাইজেশন ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা)’ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। ১৫ আগস্ট ২০২২ খ্রি. তারিখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি। কবি মজিদ মাহমুদ প্রতিষ্ঠিত ওসাকা, মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার ও বৌটুবানী পাঠশালা’র উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচিসমূহ পালন করা হয়।

দিনের শুরুতেই সংস্থার প্রধান কার্যালয়, ওসাকা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর পাবনা জেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওসাকা’র পক্ষ থেকে সংস্থার পরিচালক জনাব মোঃ মাজহারুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে ওসাকা শিক্ষাপল্লীতে ওসাকা’র ঊর্ধতন কর্মকর্তা, ওসাকা পরিচালিত বৌটুবানী পাঠশালা’র শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা শুরু হয়। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ ই আগস্টে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্য দোয়া পরিচালনা করা হয়। এরপর দিবস উপলক্ষ্যে বৌটুবানী পাঠশালা’র শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বরাবরের মতো এবছরও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ওসাকার পরিচালক জনাব মোঃ মাজহারুল ইসলাম এর উপস্থিতিতে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষ্যে ওসাকা’র সকল কর্মকর্তা-কর্মচারির কালো ব্যাজ ধারণ, প্রধান কার্যালয়সহ অন্যান্য অফিসে বঙ্গবন্ধুর স্মরণে ব্যানার প্রদর্শন, কর্ম এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, Webinar, Social Media-এর মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা অনুষ্ঠান চলমান রয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com