1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

রাজশাহীতে বসুন্ধরা সিমেন্ট গ্রুপের ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজশাহীর ভিক্টোরিয়া কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পাবনা জেলার বিক্রয়ে শীর্ষে থাকা ডিলার ঈশ্বরদীর মেসার্স আজিজ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী মোঃ আফজাল হোসেনসহ পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপায় নবাবগঞ্জ সেলার ডিলার, রিটেইলার ও প্রকৌশলীসহ প্রায় ৬০০ জন অতিথি অংশগ্রহণ করেন। ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিমেন্ট সেক্টর বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মো. পলাশ আক্তার, সিমেন্ট সেক্টর বসুন্ধরা গ্রুপের এজিএম (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) মো. সাইফুল ইসলাম রুবেল, বীর সিমেন্টের এজিএম (ওয়েস্ট জোন) মো. আশিক আহমেদ, বীর সিমেন্টের ম্যানেজার (সেলস) ও. আর. সিদ্দিকী, কিং ব্র্যান্ড সিমেন্টের উইং ইনচার্জ (নর্থ উইং) মো. জিল্লুর রহমান ও বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আতিকুর রহমানসহ সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দোয়া মহফিলে প্রধান অতিথি কিংশুক বলেন, বসুন্ধরা কোম্পানীর চেয়ারম্যান,এমডি সহ সংশ্লিষ্ট সকলসহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়ার জন্য এই আয়োজন করা হয়েছে এবং এই কোম্পানি পক্ষ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষকে ইফতার প্রদান করা হচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পরে সকলে নৈশভোজে মিলিত হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com