1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

নিউ এরা ফাউন্ডেশনের ইফতার মহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চরমিরকামারীতে এ মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিবছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত ইফতার মাহফিলের আগে মোনাজাতে দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। মিলাদ মাহফিলে আলোচনা করেন আলহাজ্জ্ব কারী মোহম্মদ মোজাম্মেল হক, হাফেজ মোঃ রবিউল ইসলাম ও মোঃ হাবিবুর রহমান। দোয়া পরিচালনা করেন মওলানা মোঃ ওয়ালিউল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, ও সাবেক জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে মাহফিলে ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, লালপুর উপজেলা চেয়ারম্যান ইছাহক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আঃ খালেক, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মালিথা, পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মো: শফিকুল ইসলাম, উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সহকারি পরিচালক (অর্থ) ফাহিম রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সাংবাদিক এসএম রাজা,আব্দুল করিম,মাহাবুবুল হক দুদু ওহেদুজ্জামান টিপু, মহিদুল ইসলাম,শেখ মেহদী হাসান, জিল্লুর রহমান খালেদ মাহমুদ সুজন, উজ্জ্বল প্রধান,তুহিন , সুশীল সমাজের নেতৃবৃন্দ, ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com