1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি-অধ্যাপক ডা. ফরহাদ হালিম

বীর বাংলা নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতির কথা বলছেন তাঁর চিকিৎসকরা। তাঁকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কথা বলছেন তাঁরা। এ ব্যাপারে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখভালের দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার গনমাধ্যমকে বলেন, খালেদা জিয়া অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভার, চোখের সমস্যা, রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছেন। তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ’ তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে কাল (শনিবার) রাজধানীসহ সারা দেশে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গতকাল জাতীয় সংসদে বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই। আইনের বাইরে কিছু করার তাঁর সুযোগ নেই।
তিনি বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। এ ৪০১ ধারায় কোনো বিষয় নিষ্পত্তির পর আবার সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল আইনমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে গনমাধ্যমকে বলেন, তাঁর বক্তব্য সঠিক নয়। বাংলাদেশ দন্ডবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকার শর্তহীন অথবা শর্তযুক্তভাবে যে কারও দন্ডাদেশ স্থগিত বা মওকুফ করতে পারে।
বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রেখে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড চিকিৎসা দিচ্ছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করে আসছেন। এ ব্যাপারে  অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, কারাগারে থাকাকালে দীর্ঘদিন খালেদা জিয়ার কোনো চিকিৎসা না হওয়ায় পুরনো রোগগুলো অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। তার ওপর আছে কভিড-পরবর্তী সমস্যা। সেগুলো আরও খারাপ অবস্থার সৃষ্টি করেছে।
তিনি বেগম জিয়ার ‘অ্যাডভান্স ট্রিটমেন্টে’র সুপারিশ করে বলেন, আরেকটু খারাপের দিকে গেলে সেটিও কাজে লাগতে না-ও পারে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com