1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদীর পাতিবিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৪৩৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে পুকুর থেকে মীর সাইদুল ইসলাম সবুজ (৩৭) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হয়েছে। নিহত সবুজ শহরের হাসপাতাল রোড এলাকার মৃত মীর আব্দুর রহিম মান্নানের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনোর ছোট ভাই। বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় ঈশ্বরদী শহরের রেলগেট সংলগ্ন পাতিবিল (তিনকোণা) পুকুরে ভাসমান লাশ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহতের ভাই মীর জহুরুল হক পুনো জানান, ২০০৩ সাল হতে সবুজ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সবুজ বিয়ে করলেও স্ত্রী ডিভোর্স দিয়ে অন্যত্র সংসার পেতেছে। তার একটি পুত্র সন্তান পাবনা হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। সবুজ আমার কাছেই ছিল, তবে প্রায় দেড় মাস বাড়িতে আসেনি। শুনেছি বোনদের বাড়িতে বাড়িতে থাকতো। তাছাড়া সে সাঁতার জানতো না। পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যেতে পারে।

সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো এবং হেরোইন সেবন করতো বলে এলাকাবাসীরা জানিয়েছেন। যেকারণে স্ত্রী ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তি লুঙ্গি রেখে গামছা পড়ে পুকুরে নামে। সাঁতার না জানলে পুকুরে নামলো কেন ? সুরতহালে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ণ দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com