1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ফারুক গ্রেফতার

বীর বাংলা নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে অবৈধ মাদক ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ফারুক  হোসেন (৪০) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আজ রবিবার দুপুর আনুমানিক দেড়টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া হাট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।  ফারুক নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত শহীদল্লাহর ছেলে।

ঈশ্বরদী থানা  পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলা কদিমপাড়ায় মাদক ব্যবসায়ী মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর আবু হাসানের নেতৃত্বে ঈশ্বরদী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ব্যাগে রাখা ৪০ বোতল ফেনসিডিলসহ  ফারুক হোসেনকে আটক করে।

তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com