1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

সফল ফুয়েল লোডিং এর কারণে সম্মাননা পেল ৬০ কর্মকর্তা – কর্মচারী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের ‘ফিজিক্যাল স্টার্টআপ’ বা জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হওয়াকে কেন্দ্র করে প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ৬০ জনের বেশি কর্মীকে এ সম্মাননা দেওয়া হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্মাণকাজ ও প্রথম ইউনিট চালুর প্রস্তুতিতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপকে দেশের জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে প্রকল্পটি আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এই প্রকল্পে জড়িত বিভিন্ন সংস্থা ও কর্মীদের সমন্বিত কাজের সক্ষমতারও প্রতিফলন বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্প। দীর্ঘদিনের পরিকল্পনা ও পরিশ্রমের ফলে এখন প্রকল্পটি বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সফল ভাবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

অনুষ্ঠান শেষে সম্মাননা পাওয়া কর্মীদের অভিনন্দন জানানো হয় এবং প্রকল্পের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের অবদানের প্রশংসা করা হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com