1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

পাবনায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

শামসুজ্জামান প্রিন্স (পাবনা প্রতিনিধি) পাবনা জেলা প্রশাসনের আয়োজনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আজ  ২৫ বৈশাখ (৮মে) সন্ধ্যায় পাবনা  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট পাবনা জনাব আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মাননীয় সংসদ সদস্য, পাবনা-৫ জনাব মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান আলোচক হিসাবে ছিলেন দেশবরেণ্য কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র-নজরুল গবেষক মজিদ মাহমুদ।

জেলা শিল্পকলা একাডেমি পাবনায় আয়োজিত অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসাবে পুলিশ সুপার পাবনা জনাব মোঃ ছুফি উল্লাহ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান, পাবনা প্রেসক্লাব, পাবনার সভাপতি জনাব আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব জহুরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ।
আলোচনা অনুষ্ঠান পরবর্তী স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব পরিবেশিত হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com