1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার তার স্মৃতিবিজড়িত জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে নানা কর্মসূচি আয়োজন করা হয়।

​দিবসের শুরুতেই সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে অভিনেত্রীর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে মহানায়িকার জন্মদিন স্মরণে কেক কাটেন উপস্থিত অতিথিরা।

শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চালনায় সভায় বক্তারা নায়িকার বর্ণাঢ্য অভিনয় জীবন ও পাবনার সঙ্গে তার আত্মিক সম্পর্কের স্মৃতিচারণ করেন।

​বক্তব্য দেন, ফজলুর রহমান,​ কৃষিবিদ জাফর সাদেক, ​শিশির ইসলাম, ​কানিজ ফাতেমা প্রমুখ। তারা সুচিত্রা সেনের স্মৃতিধন্য বাড়িটিকে একটি ফিল্ম ইনস্টিটিউট ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ করতে গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, সাংস্কৃতিক কর্মী ফজলুল হক সুমন, সেলিম মোর্শেদ রানা, প্রবীর সাহা, হাসান মাহমুদ, মাসুদ রানা, সাবেরা সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

​উল্লেখ্য, ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলায় জন্মগ্রহণ করেন এই কালজয়ী অভিনেত্রী। তার শৈশব ও কৈশোরের অনেকটা সময় কেটেছে পাবনার এই হেমসাগর লেনের বাড়িতেই।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com