1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

সিল্কসিটি ট্রেন থেকে মাদকসহ যুবককে গ্রেফতার করেছে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

ঈশ্বরদী রেলওয়ে থানাধীন আব্দুলপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটারে অভিযান চালিয়ে ৩০ বোতল কোডিনযুক্ত মাদকসহ শাওন আলী (২৫)এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পাকশী রেলওয়ে জেলা পুলিশ। আটক যুবক রাজশাহী জেলার কাটাখালী উপজেলার বেলঘরিয়া এলাকার আয়াজুদ্দীনের ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ে গোয়েন্দা সদস্যরা ট্রেনে ওঠে তল্লাশি শুরু করেন। সকাল ৮টা ২৫ মিনিটে ট্রেনটি আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে “ছ” বগির ৭৫ নম্বর সিটে বসা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়।

আটকের পর তার বহনকৃত গ্লোবাল মার্ট লেখা সাদা শপিং ব্যাগ তল্লাশি করে কাগজ ও কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ (ত্রিশ) বোতল কোডিনযুক্ত MK DRYL উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়েছে। এসময় সংশ্লিষ্ট সিটের একটি অনলাইন টিকিটের কপিও জব্দ করা হয়।

এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানা মামলা নং-০৩ (তারিখ: ২৩/০২/২০২৬) রুজু করেছে। মামলাটি ২০১৮ সালের
মা/দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে রেলওয়ে পুলিশ জানায়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com