বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় রাফি (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটে ঈশ্বরদীর কালিকাপুর বাজারে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু রাফি রাস্তা পারাপারের সময় পাবনা থেকে ঈশ্বরদীগামী মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত রাফি কালিকাপুর বাজার কিন্টার গার্ডেন স্কুলের ছাত্র।
সে কালিকাপুর আজমপুর গ্রামের মোঃ হায়েত আলীর ছেলে। শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।