বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীতে বর্ণিল আয়োজনে আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেনারী) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারী) দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি এলাকায় দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আর.আর.পি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আর.আর.পি ফার্মাসিউটিক্যালসের যাত্রা শুরু হল। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ডা: মোঃ আবু সুফিয়ান।
আর.আর.পি গ্রুপের চেয়ারম্যান মোঃ মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আর.আর.পি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনসুর আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোঃ আশরাফ হোসাইন, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেকুজ্জামান, উপ-পরিচালক (প্রশাসন) ড. মোঃ তারেক হোসেন, উপ-পরিচালক ড. শেখ শাহীনুর ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আনন্দ কুমার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিডি ওয়াহিদ মাহমুদ, তানভীর আহমেদ, পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম, পাবনা এন এস আই’র ডিডি তৌহিদ ইকবাল, আর.আর.পি ফার্মাসিউটিক্যালসের সিইও মি: মার্ক, উর্ধ্বতন কর্মকর্তা মি: লি ও খামারী সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আর.আর.পি গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোঃ আজমল হোসেন।
অনুষ্ঠানটি সমন্বয় করেন আর.আর.পি গ্রুপের পরিচালক (অপারেশন) রফিকুল আলম ও মামুনুর রশিদ রেইন।