বীর বাংলা নিউজঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের কাছে তারা মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীরা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব (ধানেরশীষ) জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল (দাঁড়িপাল্লা), জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী যুব আন্দোলনের জেলা পশ্চিম সভাপতি মাওলানা আনোয়ার হোসেন ফরিদী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া জানান, রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত মোট ৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে সোমবার এখন পর্যন্ত ৫টি মনোনয়ন ফরম জমা পড়েছে।