বীর বাংলা নিউজঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) সংসদীয় আসন-৭১ এ মনোনয়নপত্র সংগ্রহ করছেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক সহসাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু।
আজ রবিবার (২১ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা সামসুন্নাহার হাত থেকে জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দীন আহমেদ মালিথা, পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহবায়ক এসএম ফজলুর রহমান, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল ওমর খাঁন সুমার, সাবেক যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন জনি।
মনোনয়নপত্র সংগ্রহের পর বক্তারা বলেন, আমরা ঈশ্বরদী পৌর, উপজেলা ও আটঘরিয়া নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমাদের ত্যাগী ও জনপ্রিয় নেতা জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়ন সংগ্রহ করলাম। আগামী ২৫ ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে সব দিক বিবেচনা করে যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন তা বাতিল করে জাকারিয়া পিন্টুকে চুড়ান্ত মনোনয়ন দিবেন। তারা আরও বলেন,জাকারিয়া পিন্টু ধানেরশীষের প্রার্থী হলে আমরা জয় লাভ করবো।