বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীতে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী অভিমুখীএকটি মোটরসাইকেলের সাথে লালপুর অভিমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন। তারা সম্পর্কে খালা- ভাগ্নে।
দূর্ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে৷
উল্লেখ্য শিরিনা বেগম বাবার বাড়ি আরামবাড়ীয়া থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু বরণ করেন।