1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

কবি শ. ই শিবলীর স্মরণে আলোকিত মেমোরিয়াল ক্লাব বুকস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

শামসুজ্জামান প্রিন্স  (পাবনা প্রতিনিধি)  কবি শ. ই শিবলীর ১১তম প্রয়াণ দিবস পালন উপলক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) পাবনার দিলালপুরের হামিদ কমপ্লেক্সে দেশবরেণ্য কবি মজিদ মাহমুদ প্রতিষ্ঠিত “মেমোরিয়াল ক্লাব বুকস”-এর উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভা ছিল স্মৃতি, সতীর্থতা ও সৃষ্টিশীলতার এক সম্মিলিত সমাবেশ।

অনুষ্ঠানে শিবলীর সাহিত্য–চেতনা ও সাংস্কৃতিক মননকে তুলে ধরতে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ড. মোহাম্মদ আব্দুর রউফ, কবি ও চিকিৎসক ডা. সরওয়ার জাহান ফয়েজ, কবি ও অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, মহীয়সী সাহিত্য পাঠচক্রের উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলাম, পাবনা জেলা রোভার সম্পাদক আলী আকবর মিয়া রাজু, কবি ও নদী গবেষক ড. মনছুর আলম প্রমুখ।

সভায় আরও অংশ নেন কবি-ছড়াকার দেওয়ান বাদল, গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, সহযোগী অধ্যাপক (অব.) রোকনুজ্জামান সঞ্জু, কবি ও প্রকাশক রেহানা সুলতানা শিল্পী, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এ. টি. এম. ফজলুল করিম, কবি শামীমা সীমা, কাব্যশ্রী লেখক চক্রের সভাপতি ডিএএস সোহাগ, কবি নীলিমা নীল, সাবিনা ইয়াসমিন জুঁইসহ জেলার বিপুলসংখ্যক সাহিত্যপ্রেমী।

স্মরণসভায় বক্তারা শ. ই শিবলীর সাংস্কৃতিক সংগঠন নির্মাণে ভূমিকা, কবিতা চর্চায় তাঁর অনুরাগ এবং তরুণ প্রজন্মকে সাহিত্যের পথে অনুপ্রাণিত করার দৃষ্টান্ত তুলে ধরেন। আলোচনার ফাঁকে ফাঁকে পরিবেশিত হয় কবিতা, সংগীত এবং স্মৃতিচারণ—যা পুরো অনুষ্ঠানকে দেয় হৃদ্যতা ও শিল্প-অন্তর্লীন আবেগের রূপ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com