1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মশাল মিছিল পথসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া)  আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে জাকারিয়া পিন্টুকে প্রদানের দাবীতে বিশাল মশাল মিছিল ও পথসভা করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি। সোমবার সন্ধ্যায় মশাল মিছিলটি শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু করে বাস টার্মিনালের এসে শেষ হয় এবং শহীদ মিনার পাদদেশে পথসভা অনুষ্ঠিত হয়।

এর আগে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা- কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আলহাজ্ব মোড়ে এসে উপস্থিত হয়।

সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দীন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এসএম ফজলুর রহমান, পৌর কমিটির সদস্য সচিব বিষ্টু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, আমিনুল ইসলাম স্বপন, সামসুজ্জোহা পিপ্পু, আবু সাঈদ লিটন,  আক্কাস আলী, মস্তোফা নুরে আলম শ্যামল, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির নান্নু রহমান,  সহ- সভাপতি আনোয়ার হোসেন জনি পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান সোনামনি, সচিব সাজেদুজ্জামান জিতু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম মামুনুর রশীদ নান্টু, ফুল জুয়েল, রবিউল ইসলাম রবিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, হাবিবুর রহমান হাবিবের কারণে এই আসনে ২০০১ ও ২০০৮ সালে বিএনপির পরাজিত হয়। ২০০১ সালে হাবিব মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে কুড়াল মার্কা নিয়ে নির্বাচন করে যার ফলে বিএনপির প্রার্থী সিরাজ সরদার পরাজিত হন, ২০০৮ হাবিব নেপথ্যে থেকে নির্বাচনে বিরোধিতা করে সেই কারণে বিএনপি এই আসনে আবার পরাজিত হয়।

তারা আরও বলেন, জাকারিয়া পিন্টু পরীক্ষিত নেতা। তিনি গত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামীলীগের হামলা- মামলা ঘরবাড়ী- অফিস  ভাংচুর জুলুম নির্যাতন সহ্য করে দলকে সংঘটিত করেছে। দল করতে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসীর আসামী হয়েছেন। দল আজ তার কাছে নিরাপদ। সব দিক বিবেচনা করলে জাকারিয়া পিন্টু সময় উপযোগী ও যোগ্য প্রার্থী। তাই এই আসন পুনরুদ্ধার করতে হলে চুড়ান্ত প্রার্থী হিসাবে জাকারিয়া পিন্টুকে মনোনয়ন প্রদানের আহবান জানান তারা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com