বীর বাংলা নিউজঃ
হাফেজ আহমদ আলী আর নেই
ঈশ্বরদী পৌর এলাকার দরিনারিচা পশ্চিমপাড়ার অধিবাসী ডাঃ মাসুম হাসান ও ইউসুফ আলীর পিতা হাফেজ আহমদ আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) বুধবার রাত ১১ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের যানাজা নামাজ বৃহস্পতিবার বাদ যোহর কাচারীপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হওয়ার পর পিয়ারাখালী গোরস্থানে সমাহিত করা হবে।
কর্মময় জীবনে তিনি ঈশ্বরদী ঈমাম সমিতির সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি শৈলপাড়া আল আকসা জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। তিনি অরণকোলা জামে মসজিদে ৩০ বছর,স্কুলপাড়া জামে মসজিদে ১০ বছর ও কাচারীপাড়া মসজিদে ঈমামের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে ভাই- বোন, নাতি- নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।