1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

পাবনায় সৃজনশীল বইবিপণি “মেমোরিয়াল ক্লাব বুকস”-এর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ
শামসুজ্জামান প্রিন্স (পাবনা প্রতিনিধি) পাবনার দিলালপুরে এ হামিদ কমপ্লেক্সের ২য় তলায় দোকান নং ১৮–২০ এ উদ্বোধন হলো সৃজনশীল বইবিপণি “মেমোরিয়াল ক্লাব বুকস”। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বইবিপণির প্রতিষ্ঠাতা দেশবরেণ্য কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ।
তিনি বলেন, বইবিপণিটি শুধুমাত্র বই কেনা–বেচার কেন্দ্র নয়, বরং এটি ধীরে ধীরে সমাজ, সংস্কৃতি ও জ্ঞানচর্চার এক উন্মুক্ত মিলনমেলায় পরিণত হবে। অতিথিরাও একই প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক কবি রফিক সোলায়মান, পাবনা প্রেসক্লাবের সভাপতি জনাব আখতারুজ্জামান আখতার, কবি আখতার জামান, কবি ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, ড. সরওয়ার জাহান ফয়েজ, কবি আব্দুদ দাইন সরকার, সঙ্গীতশিল্পী মাজহারুল ইসলাম, আবৃত্তিকার সাইফুল ইসলাম, সংগঠক আব্দুল ওয়ারেস, ড. মনছুর আলম, কবি-ছড়াকার দেওয়ান বাদল, কবি সৈয়দা জহুরা ইরা, কবি কথা হাসনাত, কবি সাইদা আখতার কল্পনা, কবি মোহাম্মদ আলী, কবি শামীমা সীমা, কবি রেহানা সুলতানা শিল্পী, কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি আদ্যনাথ ঘোষ, কবি আজিজা পারভীন, কবি রোকসানা পারভীন, কণ্ঠশিল্পী রবিরাজ, কবি যাযাবর জিয়া, কবি মরিয়ম বেলারুশী, কবি বঙ্গরাখাল, কবি তাজবিউল মাহমুদ অরণ্য, বাচিকশিল্পী আহমেদ মাসুমসহ পাবনার অসংখ্য কবি–সাহিত্যিক ও সংস্কৃতিবান ব্যক্তিবর্গ।

সাহিত্যপ্রেমীদের পদচারণায় নতুন এই বইবিপণি পাবনার সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com