বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, ২০১ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, নির্বাহী প্রকৌশলী আব্দুন নুরের অপসারণ ও মিটার রিডার নজরুল ইসলামের শাস্তির দাবীতে গণঅনশন পালন করেছে ঈশ্বরদী সর্বস্তরের মানুষ। রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত সম্মিলিত নাগরিক জোটের ব্যানারে ঈশ্বরদী কেন্দ্রীয় শহিদ মিনার পাদদেশে এই অনশন পালন করা হয়। সংগঠনের আহবায়ক মাহাবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকুর রহমান লুলু সার্বিক ব্যবস্থাপনায় এ গণঅনশন পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা পিএম আজাদ এই গণ অনশনের উদ্বোধন ঘোষণা করেন।
গণঅনশনে একাত্বতা ঘোঘণা করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, ঈশ্বরদী পৌর ছাত্রদলের আহবায়ক জাকীর হোসেন জুয়েল, ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সহসভাপতি সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদুল আলম সনু, মনা বিশ্বাস ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সহ- সভাপতি আনোয়ার হোসেন জনি, আতাউর রহমান পাতা, নাট্যব্যক্তিত্ব রাশেদুল আলম রিজভী, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সেলিম সরদার, ওয়াহেদ আলী সিন্টু, সেলিম আহমেদ, আমিরুল ইসলাম রিংকু, যুবনেতা খোরসেদ আলম দিপু,রিফাত বিশ্বাস লালন, আসাদুজ্জামান শিহাব ছাত্রনেতা জারিফ, ব্যবসায়ী নেতা সেলিম, বাবু, বিদ্যুৎ।
এ সময় সঙ্গীত পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মঞ্জু, এসএম রাজা,মিজানুর রহমান মিন্টু, শাহীন উদ্দীন। কবিতা আবৃত্তি করেন প্রকৌশলী নিউটন আলমগীর, নুরুল ইসলাম বাবলু, আতাউর রহমান বাবলু, রমজান আলী, পরিতোষ পাল, পিয়াল আকবর, ওয়াসিম আকরাম টগর।
দুপুর ৩ টায় গণঅনশণ স্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের পানি ও জুস খাওয়ায়ে অনশণ ভঙ্গ করান ঈশ্বরদী সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান সরকার। এ সময় তিনি বলেন, আমি সরকারের প্রতিনিধি ও একজন বিদ্যুৎ গ্রাহক হিসাবে আপনাদের যৌক্তিক দাবীর সাথে সহমত পোষণ করছি এবং দাবী গুলো বাস্তবায়নের লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর প্ররণ করবো যাতে দ্রুত বিষয় গুলোর সুষ্ঠু সমাধান হয়। পরিশেষে সংগঠনের আহবায়ক মাহাবুবুর রহমান পলাশ অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দু-এক দিনের মধ্যে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ওহেদুজ্জামান টিপু।