1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি অস্ত্র তৈরির কারখানার সন্ধান

বীর বাংলা ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে পুলিশ সোমবার, (০৮ মার্চ) দুপুরে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে।

এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি ওই কারখানায় তৈরি একটি পিস্তল ও দুটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে। এ ছাড়া কারখানা থেকে প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম ও নকল ওষুধ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে গোপনে অস্ত্র তৈরি করা হচ্ছিল বলে জেলা গোয়ন্দা পুলিশ খবর পায়।

পরে কয়েক দিনের পর্যবেক্ষণে গোয়েন্দা পুলিশ কারখানাটি শনাক্ত করতে পারে।
পুলিশ জানতে পারে নাটিয়াবাড়ির ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি দ্বিতল ভবনের আন্ডার গ্রাউন্ডে রয়েছে ওই অস্ত্র তৈরির কারখানা।
সোমবার দুপুর দুটার দিকে পুলিশ ভবনটিকে ঘিরে ফেলে সেখানে অভিযান চালায়।

এ সময় সেখানে পাবনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে পুলিশ সেখানে সদ্য নির্মাণ করা দুটি ওয়ান শ্যুটার গানসহ অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম পায়।

এ সময় সেখান থেকে উপজেলার রাকশা গ্রামের মো. মিঠু (৪৩) ও রাজনারায়ণপুর গ্রামের আব্দুল্লাহ আল সিয়াম (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করে।

পরে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ রাকশা গ্রামের একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে একটি পিস্তল উদ্ধার করে। উদ্ধার করা পিস্তলটি ওই কারখানাতেই তৈরি করা হয়েছিল বলে পুলিশ জানায়।

এ ছাড়া কারখানা থেকে প্রচুর অজ্ঞাত ট্যাবলেট ও রাসায়নিক উদ্ধার করা হয়।
এদিকে এ ঘটনার পর থেকে ওই ভবনের মালিক মো. আলম খাঁ পলাতক রয়েছেন।

অভিযানের পর এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) বলেন, ‘আমাদের এই অভিযান এখানেই শেষ হয়েছে তা বলা যাবে না।

গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

আর উদ্ধার করা রাসায়নিক ও ট্যাবলেট জাতীয় দ্রব্য থেকে ভেজাল বা নকল কোনো ওষুধ তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com