ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর জিগাতলা এলাকার প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে এলাকাবাসী ও চলাচলকারীরা।
ভুক্তোভোগিরা জানান, এই রাস্তা দিয়ে সাহাপুর, আওতাপাড়াসহ পাবনা এলাকা থেকে প্রতিদিন রুপপুর প্রকল্প ও ইপিজেডের বিভিন্ন পরিবহনে হাজার হাজার শ্রমিক যাতায়াত করে। এই বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে থাকে । যার ফলে চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছে। আর ভাঙ্গা রাস্তায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা।
তাই এই অবস্থায় জলাবদ্ধতা নিরসন ও রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবী জানিয়েছে এলাকাবাসী।