1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ব্রাজিলের দুর্দান্ত সূচনা ৩-০ গোলে হারালো ভেনেজুয়েলাকে

বীর বাংলা স্পোর্টস্ নিউজ
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিল কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে শুভসূচনা করেছে। মার্কিনিয়োস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। আর শেষ দিকে জালের দেখা পান গাব্রিয়েল বারবোসা।
‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় সোমবার বাংলাদেশ সময় ভোর তিনটায় মাঠে গড়ায় দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই।
অবশ্য করোনাভাইরাসে ভেনেজুয়েলার আট ফুটবলটার আক্রান্ত হওয়ায় প্রথম পছন্দের সাত জনকে ছাড়া খেলতে নেমে ব্রাজিলকে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি দলটি। তাই দুর্বল প্রতিপক্ষকে শুরু থেকে চেপে ধরে ব্রাজিল।
ম্যাচের ২৩তম মিনিটে লিড নেয় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে মার্কিনিয়োস ভেনেজুয়েলার খেলোয়াড়ের বাধার আলতো টোকায় জাল খুঁজে নেন। দুই মিনিট পর রিশার্লিসন জালে বল পাঠালে অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে নেইমার একটি মিস করলেও ৬৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন। দানিলোকে ইয়োহান কুমানা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। চোট কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পর এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন নেইমার।
এদিকে ম্যাচের শেষ দিকে বড় জয় নিশ্চিত করে ব্রাজিল। ৮৯তম মিনিটে নেইমারের কাটব্যাক থেকে বুক দিয়ে ফাঁকা জালে বল পাঠান বারবোসা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com