1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

পেরুকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারালো ব্রাজিল

বীর বাংলা স্পোর্টস্ নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে
  1. ভেনেজুয়েলার পর এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে। দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে পেল আরও বড় জয়। স্যান্দ্রো, নেইমার, এভারটন ও রিকারলিসনের গোলে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেরুকে।

    প্রথমার্ধে ম্যাচের ১২ মিনিটে গোল করেন ব্রাজিলের আলেক্স স্যান্দ্রো। এ সময় গ্যাব্রিয়েল জেসুস ডানদিক থেকে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন স্যান্দ্রোকে। স্যান্দ্রো কাছ থেকে শট নিয়ে জালে জড়ান। তার গোলটি প্রথমার্ধে আর শোধ দিতে পারেনি পেরু। যদিও বলের দখল বেশি ছিল পেরুর কাছে। এমনটি অন টার্গেটেও বেশি শট নিয়েছে তারা।

    প্রথমার্ধে ৫৫ শতাংশ বলের দখল ছিল পেরুর কাছে।

    বিরতির পর নিজেদের দারুণভাবে গুছিয়ে নেয় ব্রাজিল। আরও তিনবার পেরুর জালে বল জড়ায়। ৬৮ মিনিটে নেইমার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এ সময় ডি বক্সের সামনে ফ্রেড বল বাড়িয়ে দেন নেইমারকে। বল পেয়ে নেইমার দুই কদম ডানদিকে সরে শট নেন। পেরুর রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ের ফাঁক গলে বল জালে জড়ায়। গোলরক্ষক ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি।এরপর ৯০ মিনিটে এভারটন রিবেইরো ও যোগ করা সময়ে (৯০+৩) রিকালিসন গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।‘বি’ গ্রুপে বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে সকাল ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে নেইমার-জেসুসরা। আর ২৮ জুন রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে লড়বে তারা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com