1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘চরনিকেতন বৈশাখী সাহিত্য উৎসব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

শামসুজ্জামান প্রিন্স (পাবনা প্রতিনিধি) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামে অবস্থিত সাহিত্য-সংস্কৃতি, স্বাস্থ্য ও শিক্ষাপল্লীতে আগামী ১-৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪-১৬ এপ্রিল ২০২৬ খ্রি.) রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ‘চরনিকেতন কাব্যমঞ্চ’র আয়োজনে তিনদিন ব্যাপী “চরনিকেতন বৈশাখী সাহিত্য উৎসব-১৪৩৩” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশের কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রকাশক ও সমাজকর্মীরা এই উৎসবে অংশ নেবেন। তারা আধুনিক বিশ্বসংস্কৃতি ও রাজনীতির প্রাসঙ্গিক বিষয়সমূহ নিয়ে পারস্পরিক ভাব বিনিময় ও আলোচনায় অংশ নেবেন।

উৎসবে থাকবে কবিতা আবৃত্তি, বই উন্মোচন, গীতিনাট্য, লাঠিখেলা, জারিগান, শোভাযাত্রা ও নানা ধরনের দেশীয় সংস্কৃতিভিত্তিক আয়োজন।

মূলত এই উৎসবের প্রবর্তক বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, গবেষক ও গীতিকার মজিদ মাহমুদ। নিজের জন্মস্থান চরগড়গড়িতে তিনি প্রতিষ্ঠা করেছেন চরনিকেতন কমপ্লেক্স যেটি এখন একটি পূর্ণাঙ্গ সাহিত্য-সংস্কৃতি-সামাজিক কেন্দ্র হিসেবে পরিচিত।

২০১৬ সালে এই বৈশাখী উৎসবের সূচনা হলেও, এর পেছনে রয়েছে আরও দীর্ঘ একটি স্বপ্ন ও সাধনার ইতিহাস। ১৯৯৪ সাল থেকে কবি মজিদ মাহমুদ নিজ গ্রামের উন্নয়নে আত্মনিয়োগ করেন। তাঁরই উদ্যোগে এখানে গড়ে উঠেছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, স্থায়ী কাব্যমঞ্চ, মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার, প্রবীণদের জন্য সামাজিক কেন্দ্র, নৈতিক শিক্ষা প্রদানের লক্ষ্যে মসজিদ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে নির্মাণ করা হচ্ছে একটি আধুনিক হাসপাতাল।

চরগড়গড়ির মতো প্রত্যন্ত একটি গ্রামে এমন সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগ বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশ-বিদেশের গুণীজনের উপস্থিতি এবং স্থানীয় মানুষের আন্তরিক অংশগ্রহণে এই উৎসব প্রতিবছরই রূপ নেয় এক প্রাণবন্ত উৎসব মুখর মিলনমেলায়।

 

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com