1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

পাবনায় মহীয়সী’র আয়োজনে নজরুল সন্ধ্যা আলোচনা, গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

শামসুজ্জামান প্রিন্স (পাবনা প্রতিনিধি) গত রবিবার (৩১আগষ্ট)পাবনায় কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে ” নজরুল সন্ধ্যা আলোচনা, গান ও কবিতা ” অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ। মহীয়সী”র সভাপতি রেহানা সুলতানা শিল্পী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক রফিক সোলাইমান, কবি ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, কবি ও চিকিৎসক সরওয়ার জাহান, নোঙর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, কবি আব্দুদ দাইন সরকার, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদুু।

নজরুল সঙ্গীত ও কবিতা পাঠ করেন সঙ্গীতশিল্পী ওস্তাদ শফিক উদ্দিন আহমেদ, মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলাম, কবি ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি সাইদা আখতার কল্পনা, কবি ও গল্পকার কথা হাসনাত, সঙ্গীতশিল্পী শামীমা সীমা,আবৃত্তি প্রশিক্ষক- আব্দুল্লাহ আল মামুন, কবি বিজুরী ইসলাম, কবি মোহাম্মদ আলী, কবি মো. শফিউল্লাহ, কবি ও বাচিকশিল্পী মনজুরুল ইসলাম, কবি মরিয়ম বেলারুশী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাচিকশিল্পী মো. সাইফুল ইসলাম, রুপালী ব্যাংকের ম্যানজার মো. ফখরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুজ্জামান প্রিন্স, বাচিকশিল্পী আহমেদ মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সিরাজুল ইসলাম, তানপুরার প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, সাহিত্য অনুরাগী তাজবিউল মাহমুদ অরণ্য, মহীয়সী সাহিত্য পাঠচক্রের অর্থ সম্পাদক ডি এ এস সোহাগ, সাবিনা ইয়াসমিন জুঁই, অভিনেত্রী শান্তনা রানী মজুমদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সাধারণ সম্পাদক কবি ও সঙ্গীতশিল্পী যাযাবর জিয়া।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com