1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

পাবনায় জব ফেয়ার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ
শামসুজ্জামান প্রিন্স (পাবনা প্রতিনিধি)“ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ” স্লোগানকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগী সংস্থা সংস্থা ওসাকা, পিসিডি ও পাবনা প্রতিশ্রুতি-এর উদ্যোগে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় পাবনা জেলায় ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

০৫ এপ্রিল সকাল ১০টায় নগরের সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান। উদ্বোধনের পর তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন চাকুরিদাতা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে চাকরি প্রত্যাশী তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের জন্য কী ভূমিকা রাখতে পারেন ও পদভিত্তিক কর্মী নিয়োগের বিষয়ে বিস্তারিত কথা বলেন।

এবারের মেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ, স্কয়ার টয়লেট্রিজ লিঃ, স্কয়ার ফুড লিঃ, স্যামসাং, বিডি জবস্, প্রাণ-আরএফএল, হিরো মটরস, এ.আর গ্রুপ, আয়েশা আবেদ ফাউন্ডেশন, ফিট ফর লাইফ, গ্রী, স্যামসন, রত্মদ্বীপ রির্সোট, ই-লারনিং এন্ড আরনিং লিঃ, টেক জব বিডির মতো নানাবিধ স্বনামধন্য প্রতিষ্ঠানসহ সর্বমোট ৪০টি চাকরিদাতা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ভবিষ্যতের বিভিন্ন পদে নিয়োগসংক্রান্ত তথ্য প্রদান করেন।

মেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোঃ মনিরুজ্জামান বলেন, RAISE-এর মতো কর্মসংস্থানকেন্দ্রিক উদ্যোগ তরুণদের দক্ষতা গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে শিক্ষানবিশি কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে ব্যবহারিক দক্ষতা অর্জন তরুণদের জাতীয় অর্থনীতিতে আরও সক্রিয়ভাবে অবদান রাখতে সক্ষম করে তুলছে।

তিনি আরও বলেন- পাবনা জেলা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক তরুণ উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাবনায় রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান যারা তরুণদের চাকরি প্রদানের মাধ্যমে উপযুক্ত কর্মসংস্থান তৈরিতে নিঃসন্দেহে অবদান রাখতে পারে। তিনি পিকেএসএফ ও বিশ্বব্যাংক-এর অর্থায়নে পাবনা জেলায় ওসাকা, পিসিডি ও পাবনা প্রতিশ্রুতি কর্তৃক বাস্তবায়নাধীন RAISE প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার ও পিকেএসএফ- কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মোঃ শফিকুল আলম, নির্বাহী পরিচালক, পিসিডি, পাবনা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাম জিলানী, RAISE প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী ও ব্যবস্থাপক, পিকেএসএফ, প্রফেসর মোহাঃ কলিমুদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ, মোঃ মকছেদুল আলম, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মোঃ আব্দুল মান্নান উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, পাবনা।

এই মেলায় আরও উপস্থিত ছিলেন- খোন্দকার খালেদ হাসান, নির্বাহী পরিচালক, পাবনা প্রতিশ্রুতি। মোঃ মাজহারুল ইসলাম, সিনিয়র পরিচালক, ওসাকা প্রমুখ।

দিনব্যাপী এ মেলায় প্রায় ৫০ জন চাকরিপ্রার্থী তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান। মেলায় স্কয়ার, স্যামসাং, প্রাণ আরএফএল-এর প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের ক্যারিয়ার কাউন্সেলিং ও ওয়াক-ইন-ইন্টারভিউ প্রদান করেন।

মেলায় RAISE প্রকল্পের প্রায় ১০০০ জন শিক্ষানবিশের পাশাপাশি স্থানীয় অন্যান্য চাকরি প্রত্যাশী তরুণ অংশগ্রহণ করেন। মেলা আয়োজকদের কাছ থেকে জানা যায় প্রায় ৮৫০ জন তরুণ চাকরিপ্রার্থী হিসেবে বিভিন্ন চাকুরিদাতা প্রতিষ্ঠানে তাদের সিভি জমা প্রদান করেন। খুব অল্প সময়ের মধ্যে চাকুরির প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য স্ব স্ব প্রতিষ্ঠান হতে যোগাযোগ করা হবে।

বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী মেলার সম্পন্ন হয়।
উল্লেখ্য, পিকেএসএফ RAISE প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের মাধ্যমে ৭৩,০০০ বেকার তরুণকে ওস্তাদ-শাগরেদ মডেলে ট্রেডভিত্তিক কারিগরি প্রশিক্ষণ ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি উপযুক্ত কর্মে সম্পৃক্ত করছে। এরই অংশ হিসেবে পর্যায়ক্রমে RAISE প্রকল্পভুক্ত সহযোগী সংস্থা কর্তৃক দেশব্যাপী জব ফেয়ার আয়োজন করা হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com