বীর বাংলা নিউজঃ
শামসুজ্জামান প্রিন্স (পাবনা প্রতিনিধি) পাবনা জেলা প্রশাসনের আয়োজনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আজ ২৫ বৈশাখ (৮মে) সন্ধ্যায় পাবনা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট পাবনা জনাব আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মাননীয় সংসদ সদস্য, পাবনা-৫ জনাব মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান আলোচক হিসাবে ছিলেন দেশবরেণ্য কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র-নজরুল গবেষক মজিদ মাহমুদ।
জেলা শিল্পকলা একাডেমি পাবনায় আয়োজিত অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসাবে পুলিশ সুপার পাবনা জনাব মোঃ ছুফি উল্লাহ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান, পাবনা প্রেসক্লাব, পাবনার সভাপতি জনাব আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব জহুরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ।
আলোচনা অনুষ্ঠান পরবর্তী স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব পরিবেশিত হয়।