1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

এক সাথে ১০ সন্তান প্রসব

বীর বাংলা ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ জুন, ২০২১
  • ৭০৭ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার ৩৭ বছর বয়সী এক নারী একসঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন। চিকিৎসকেরা এ ঘটনা নিশ্চিত করলে এটিই হবে একসঙ্গে সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়ার রেকর্ড।
এই নারীর নাম গোসিয়ামি থামারা সিথোল। ৭ জুন শেষ রাতে প্রিটোরিয়ার একটি হাসপাতালের সিজারিয়ান সেকশনে সাতটি ছেলে ও তিনটি কন্যা সন্তান জন্ম দেন তিনি।
তিনি এর আগেও জমজ সন্তানের জন্ম দিয়েছেন। তার স্বামী তেবোগো টিসোটেটসি স্থানীয় সংবাদমাধ্যমে এমন তথ্য দিয়েছেন। তিনি বলেন, তার স্ত্রী বেশ আনন্দিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তবে এখন বেশি কথা বলতে পারছেন না।
সিথোল এই গর্ভধারণকে স্বাভাবিক বলে দাবি করলেও এ রকম সন্তান জন্মদানের ক্ষেত্রে ব্যাপক চিকিৎসার দরকার পড়ে। গর্ভধারণের সুযোগ বাড়াতে গর্ভাশয়ে একাধিক নিষিক্ত ভ্রূণ সন্নিবিষ্ট করে দিতে হয়।
মাসখানেক আগে মালির এক নারী মরোক্কোর একটি হাসপাতালে একসঙ্গে ৯টি সন্তান জন্ম দেওয়ার দাবি করেন।
তবে দক্ষিণ আফ্রিকায় সন্তান জন্মদানের এই ঘটনা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ডেইলি মেইল। কারণ, যে হাসপাতালে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে, সেটির নাম প্রকাশ করা হয়নি।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ওই নারী বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে তার গর্ভে ছয় সন্তানের কথা বলেছিলেন। কিন্তু পরবর্তী স্ক্যানে তা বেড়ে দাঁড়ায় আটটিতে। কিন্তু সিজারের সময় আরও দুটি সন্তানের দেখা মিলে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com