1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদী সাহিত্য – সংস্কৃতি পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন | পদক প্রদান আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

ঈশ্বরদী সাহিত্য- সংস্কৃতি পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রা, পদক প্রদান, কেককাটা, আলোচনা সভা, সংস্কৃতিক সহ দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (৪অক্টোবর) সারা দিন ব্যাপী কর্মসূচি গুলো পালিত হয়।

অনুষ্ঠানের দিন সকাল ১০ টায় প্রতিষ্ঠান প্রঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত মজিবর রহমান ভবঘুরে সমাধীতে শ্রদ্ধা নিবেদন দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আতাউর রহমান বাবলু।

এরপর বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রা শেষে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, ভাজপত্র ধ্রবতারার মোড়ক উন্মোচন, কেকেকাটা, প্রদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর সাহিত্যে বিশেষ অবদানের জন্য দেশ বরেণ্য সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক কবি মজিদ মাহমুদ কে মজিবর রহমান ভবঘুরে পদকে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজ রহমান খান কামালের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওহেদুজ্জামান টিপু সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক আকতার হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারন সম্পাদক এসএম ফজলুর রহমান  ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আহবায়ক আশিকুর রহমান লুলু, সদস্য সচিব সেলিম সরদার, সদস্য সালেক শিবলু, ড. হুমায়ুন কবীর বিপ্লব, মোস্তফা আহমেদ কিরণ, জাহিদুল আলম সনু, অধ্যাপক আব্দুর রউফ, অধ্যাপক, আব্দুল দাইয়ান, আতাউর রহমান বাবলু, এস আলমগীর প্রমুখ। এ সময় সংগঠনের সম্মানিত সদস্য ড. রবিউল ইসলাম ডক্টরেট ডিগ্রি লাভ করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়।

পদক প্রদান অনুষ্ঠানে কবি মজিদ মাহমুদকে উত্তোরিও পরিয়ে দেন মোস্তফা আহমেদ কিরণ, সনদপত্রে প্রদান করেন আতাউর রহমান বাবলু ও জাহিদুল আলম সনু এবং পদক তুলে দেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান কামাল ও উদযাপন কমিটির আহবায়ক আশিকুর রহমান লুলু।

পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি করেন শিশু শিল্পী স্নিগ্ধা, নুরুল ইসলাম বাবলু, নিউটন আলমগীর, সংগীত পরিবেশন করেন মাসুদ রানা, পাপ্পু প্রমুখ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com