1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদীর স্কুলপাড়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

ঈশ্বরদীতে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী অভিমুখীএকটি মোটরসাইকেলের সাথে লালপুর অভিমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন। তারা সম্পর্কে খালা- ভাগ্নে।

‎দূর্ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে৷
‎ উল্লেখ্য শিরিনা বেগম বাবার বাড়ি আরামবাড়ীয়া থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু বরণ করেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com