বীর বাংলা নিউজঃ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদী উপজেলা বালাইনাশক ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দিনব্যাপী বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনিস্টিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বিকাশ শাহ ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইউনুস আলী কিরণ কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক পদে মোস্তফা জামান নয়ন পরাজিত হন। ভোট গ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর সরদার।
এর আগেও দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।
সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শামসুল আলম বিশ্বাসের সভাপতিত্ব অনুষ্ঠানে ও সদ্য বিদায় সাধারন সম্পাদক নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ব্যবসায়ী হাফিজুর রহমান সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাংবাদিক সেলিম সরদার প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বালাইনাশক কোম্পানির কর্মকর্তা, প্রতিনিধি ও দুই শতাধিক ব্যাবসায়ীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রথম অধিবেশনে ফিতা কেটে অনুষ্ঠানে উদ্বোধন ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।