1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদী প্রেসক্লাবে মুক্ত গণমাধ্যম দিবস পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

ঈশ্বরদী প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। রবিবার (৩এপ্রিল) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব কেবিনেট রুমে এই দিবসটি পালন করা হয়।

দৈনিক বীর বাংলার সম্পাদক ও প্রকাশক ওহেদুজ্জামান টিপুর সঞ্চালনায় এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি ও সাপ্তাহিক জনদাবীর সম্পাদক আলাউদ্দিন আহমেদের সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক সমকোণ পত্রিকা সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের আহবায়ক আব্দুল মান্নান টিপু, সাপ্তাহিক সংবাদ সাতদিন ও ভোরের কাগজ প্রতিনিধি  মোস্তাক আহমেদ কিরণ, দৈনিক করোতোয়া প্রতিনিধি ও সাবেক সাধারন এ এম ফজলুর রহমান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি খোন্দকার মাহবুবুল হক দুদু, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি সেলিম সরদার ও বাংলাদেশ বুলেটিন ও সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক ও ডেইলি পোস্ট প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক প্রথম সকালের সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি মহিদুল ইসলাম, কালের কন্ঠ প্রতিনিধি শেখ মেহেদী হাসান, নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ খাঁন। এ ছাড়া সাংবাদিক আসাদুজ্জামান শিহাব, জিল্লুর রহমান জীবন, মাহাফুজ, মানিক,হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটির লক্ষ্য হলো গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা। একইসঙ্গে স্বাধীন সাংবাদিকতার মৌলিক নীতিমালা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিরোধ এবং দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের স্মরণ করা হয় এ দিনে। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে স্বাধীন সাংবাদিকতার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com