1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদীর চরগড়গড়ীতে বিএনপি – জামায়াত সংঘর্ষের ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

বৃহস্পতিবার (২৭ নভেম্বর)  বিকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে চরগড়গড়ী গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ঈশ্বরদী ভেলুপাড়া নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

এ সময় ঘটনার বর্ণনার দিয়ে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমির ও আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনিত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার জন্য তারা চরগড়গড়ী গ্রামের আলহাজ্ব মোড়ে পৌছালে হাবিবুর রহমান হাবিবের সন্ত্রাসী মক্কেল মৃধার নেতৃত্ব একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। তাকে এবং নেতাকর্মী হত্যার উদ্দেশ্য গুলি চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে ৪ জন গুলিবিদ্ধ হয়। ২ জনকে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়। আরও ৫০ জন আহত হয়, ২০টি মটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয় ও ২৫ টি লুট করে নিয়ে  এবং ইকবাল হোসেন নামে এক কর্মী বাড়ী পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবী করেন তিনি। সংঘর্ষে সময় আহতরা পাবনা, ঈশ্বরদী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, হাবিবের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় হাবিব ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতারের অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ঘটনার পর তিনি ঈশ্বরদী থানার ওসিকে ফোন দিলে কোন সহযোগিতা না পাওয়ায় তাকে প্রত্যাহারের দাবী করেন তিনি।

সংবাদ সম্মেলনের সময় ঈশ্বরদী উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com