বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ মিলন প্রামানিক (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ৮ টার দিকে সাহাপুর ইউনিয়নের রহিমপুর মধ্যপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মিলন ওই এলাকার মোজাহার প্রামানিকের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা পাবনা মাদক ও অপরাধ নির্মূলে এ অভিযান পরিচালনা করে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (০২সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ লতিফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মিলনের নিকট থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।