1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

পাবনা-৪ আসনে হাবিবের মনোনয়ন বাতিল করে জাকারিয়া পিন্টুকে প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল পথসভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জাকারিয়া পিন্টুকে প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ঈশ্বরদী পৌর ও উপজেলা বিএনপি। সোমবার (১৭ নভেম্বর)  বিকালে এই বিক্ষোভ মিছিলটি ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে শুরু করে বাজারের ১নং গেটে পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শুরুর আগে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা- কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বাস টার্মিনালের এসে হাজির হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দীন আহমেদ মালিথা, পৌর কমিটির সদস্য সচিব বিষ্টু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, আমিনুল ইসলাম স্বপন, সামসুজ্জোহা পিপ্পু, আবু সাঈদ লিটন,  আক্কাস আলী, মস্তোফা নুরে আলম শ্যামল, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির নান্নু রহমান,  সহ- সভাপতি আনোয়ার হোসেন জনি পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, সদস্য সচিব সাজেদুজ্জামান জিতু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম মামুনুর রশীদ নান্টু, রবিউল ইসলাম রবিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঈশ্বরদী বাজারের ১ নং গেটের পথসভায় বক্তারা বলেন, জাকারিয়া পিন্টু বিএনপির পরীক্ষিত নেতা তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি আওয়ামীলীগের দীর্ঘ ১৭ বছর মামলা- হামলা অত্যাচার, নির্যাতন সহ্য করে দলকে সংগঠিত করেছেন। তিনি শেখ হাসিনার গাড়ীতে গুলি করা মামলার ফরমায়েসি রায়ে ফাঁসীর আসামী ছিলেন এবং মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছেন তিনি। তার হাতে দল নিরাপদ। সেই কারণে আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে জাকারিয়া পিন্টুকে প্রদানের দাবী করেন তারা। বিক্ষোভ মিছিল ও পথসভায় হাজার হাজার নারী পুরুষ ও নেতা- কর্মী অংশ গ্রহণ করে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com