1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্যে প্রতিবাদে এটি এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী মেহেদী হাসনের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

ঈশ্বরদীতে এটি এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ও তার পরিবারের নামে “কুষ্টিয়ার গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড “কর্তৃক কুষ্টিয়াতে মিথ্যা কুরুচিপূর্ণ সংবাদ সম্মেলন এর প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন।

আজ রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এটি এন্টারপ্রাইজ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের স্বতাধিকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান সংবাদ সম্মেলনের কারণ সম্পর্কে বিষদ ব্যাখ্যা দেন।

এরপর সংবাদ সম্মেলনের আয়োজক মেহেদী হাসান তার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে পদ্মা নদীতে চাঁদাবাজির কথা বলা হয়েছে ।  আমি বাংলা ১৪৩২ সালের ঈশ্বরদী উপজেলার সাঁড়া রানাখড়িয়া তরিয়া মহাল ঘাটের বৈধ ইজারাদার। আমি সেখানে ইজারা আদায় করবো এতে প্রশাসন সার্বিক ভাবে সহযোগিতা করবে এটাই স্বাভাবিক । কিন্তু সোহেল খন্দোকার সংবাদ সম্মেলন করে আমাকে চাঁদাবাজ বলে যে আখ্যায়িত করেছে তা মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্র মুলক।

তিনি আরও বলেন, খন্দকার ট্রেডার্স বি আই ডাব্লিউ টি এ কর্তৃক পাকশী হতে গোয়ালনন্দঘাট পর্যন্ত নৌ চ্যানেলের ইজাদার হলেও তারা ইজারা সিমানার বাহিরে সাঁড়া ইউনিয়নে এসে ইজারা আদায় করেন এটি অবৈধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে এটি এন্টারপ্রাইজের কর্মরত কর্মকর্তা – কর্মচারী ও মেহেদী হাসানের অনুসারীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com