1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থীর ইশতেহার ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

বীর বাংলা নিউজঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দল সমর্থিত জোটের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক আবু তালেব মণ্ডল ইশতেহার পাঠ করেন। এ সময় তিনি ৪৮ দফা পরিকল্পনা উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ইশতেহারে ঈশ্বরদী-আটঘরিয়ার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলগেটে আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মাণ, দীর্ঘদিন বন্ধ থাকা বিমানবন্দর চালু, সড়ক ও জনপথ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আটঘরিয়ায় আধুনিক কৃষি কলেজ ও ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন, কৃষিভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং যুবকদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্য খাতে ঈশ্বরদী-আটঘরিয়া সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি দুই উপজেলায় আধুনিক স্টেডিয়াম ও খেলাধুলার মাঠ নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় শিল্পকারখানা সম্প্রসারণ, কৃষকদের জন্য প্রযুক্তি ও প্রণোদনা, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার ঘোষণা দেওয়া হয়।

এছাড়া পদ্মা নদীর ভাঙনরোধে গাইড বাঁধ নির্মাণ, পরিবেশ ও জলসম্পদ সংরক্ষণ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন এবং মাদক-সন্ত্রাস নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক আবু তালেব মণ্ডল।

পাবনা-৪ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ, সাবেক আমির হাফেজ আমিরুল ইসলাম, ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com