1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

ঈশ্বরদীতে রেললাইনে দাঁড়িয়ে ইয়ারফোনে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে ইমরান (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইমরান মণ্ডল ওই এলাকার ইউনূস মণ্ডলের ছেলে।

প্রত‍্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুই কানে হেডফোন দিয়ে বাড়ির পাশে রেললাইনে দাঁড়িয়েছিলেন ইমরান। এ সময় ওই রেললাইন দিয়ে ঢালারচর থেকে আসা রাজশাহীমুখী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। ট্রেনচালক বারবার হর্ণ বাজালেও কানে হেডফোন থাকায় ট্রেনের শব্দ শুনতে পাননি ওই যুবক। পরে ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রেললাইনের পাশে ছিটকে পড়ে যান ইমরান। এতে মাথার পেছনের দিকে আঘাত পেয়ে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত‍্যু হয়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, মাঝগ্রাম-ঢালারচর রেললাইনের ভবানীপুর এলাকায় ১৭ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের ভাষ‍্যমতে, ওই যুবকের দুই কানে হেডফোন লাগানো থাকায় ট্রেন আসার বিষয়টি তিনি টের পাননি। পরে ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com