বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদীতে ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও জিয়া সাইবারফোর্সের সদস্য সচিব ইমরান হোসেন সোহাগকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপি ও এর অংগ সংগঠন। শুক্রবার (৩ মার্চ) বিকেল ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে শুরু করে বাজারের ১নং গেটে এসে প্রতিবাদ সভা হয়।
এর আগে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে ঈশ্বরদী বাস টার্মিনালে জড়ো হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, শিল্প ও বনিক সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন জনি, নেতা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাহামুদুর হাসান ফুল জুয়েল মোস্তাফিজুর রহমান বিটু,মাহামুদুল হাসান শাওন, রিষাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সোহাগ পরীক্ষিত ছাত্রনেতা ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মত ত্যাগী ছাত্র নেতা এখন বিরল। তারা আরও বলেন, ৪৮ ঘন্টার মধ্যে সোহাগের হত্যাকারী ও মাষ্টার মাইন্ডদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে। অন্যথায় ঈশ্বরদী অচল করে দেওয়া হবে।
এ সময় উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।