বীর বাংলা নিউজঃ
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, অনেক শিষ্টাচার দেখিয়েছি আর নয়, এবার আঘাত করলে প্রতিবাদ করা হবে। শনিবার (৮ নভেম্বর) বিকালে ঈশ্বরদী ঐতিহ্যবাহী মটরষ্ট্যান্ডের পথসভায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনার জানেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আমাদের দল বিএনপির পাবনা-৪ আসনে প্রার্থী হিসাবে হাবিবুর রহমান হাবিবের নাম প্রাথমিক ভাবে ঘোষনা করা হয়েছে। আমি ঘোষনার পর পরই অভিনন্দন জানিয়েছি। আমি সিষ্টাচার দেখিয়েছি। কিন্তু জনাব হাবিবের অনুসারীরা আটঘরিয়াসহ ঈশ্বরদী বিভিন্ন এলাকায় আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, পুকুর দখল করেছে। আমি তাদের সাবধান করে দিচ্ছি। এবার আঘাত করলে পাল্টা আঘাত করা হবে। কোন ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ১৭ বছর আওয়ামী দুঃশাসনে বহু মামলার আসামী হয়েছি, ফাঁসীর আসামী হয়েছি, গুলি খেয়েছি, বাড়ীতে আগুন দেওয়া হয়েছে। তবুও বিএনপির রাজনীতি ছাড়ি নাই। নেতা- কর্মীদের সাথে নিয়ে দলকে সংগঠিত করেছি। নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, মাঠ পর্যায়ে জরিপ চলছে মনোনয়নে পরিবর্তন আসতে পারে। তাই আমাদের কর্মসূচি চলমান থাকবে। কেউ বিভ্রান্ত হবেন না। কর্মসূচিতে অংশ নেওয়ায় সকলকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম ফজলুর রহমান, আটঘরিয়া বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ। পথসভা পরিচালনা করেন ইসলাম হোসেন জুয়েল ও আনোয়ার হোসেন জনি।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আলহাজ্ব মোড় থেকে শুরু করে ঈশ্বরদী বাজারের ১ নং গেটে পথসভাস্থলে এসে শেষ হয়। জাকারিয়া পিন্টু এই শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রা শুরুর আগে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে থেকে হাজার হাজার নেতা- কর্মীরা আলহাজ্ব মোড়ে এসে উপস্থিত হয়।