1. admin@birbangla24.com : birbangla24.com :
  2. tipuisd@gmail.com : বীর বাংলা ডেক্সঃ : বীর বাংলা ডেক্সঃ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ওসাকার আয়োজনে টেকসই গ্রামীণ উন্নয়নে ব্যাংক ও আর্থিক খাতের ভুমিকা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা আজ চাঞ্চল্যকর রামিশা ধর্ষণ ও হত্যা মামলা বিচার শুরু ঈশ্বরদী কাচারীপাড়ার মিল্টনের ইন্তেকাল চালু হবে ঈশ্বরদী বিমানবন্দর আলোচিত শিশু রামিশা হত্যা- ধর্ষণ মামলার বিচার শুরু লিটারে ৫ টাকা বাড়ল পেট্রোল – অকটিনের দাম ঈশ্বরদীতে বাই সাইকেল মটর সাইকেল সংঘর্ষে রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বীর বাংলা নিউজঃ

আজ ১ লা সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী হাটি হাটি পা পা করে বাংলাদেশের অন্যতম প্রধান ডানপন্থী রাজনৈতিক দল বিএনপি আজ ৪৮ বছরে পদার্পণ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল জিয়াউর রহমান তাঁর শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল নামে দলটি প্রতিষ্ঠিত হয়। এ দলের সমন্বয়ক ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।

জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসলে শহীদ জিয়া জাগদল থেকে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’ গঠন করেন। এরপর জাগদলকে বিএনপির সাথে একীভূত করা হয়। রাষ্ট্রপতি জিয়া দলের সমন্বয়ক এবং প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দলের প্রথম মহাসচিব হন। দলটিতে বাম, ডান, মধ্যপন্থী সকল মত ও পথের লোক ছিলেন। বিএনপির সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিয়োগ পদ্ধতি। প্রায় ৪৫% সদস্য শুধুমাত্র রাজনীতিতে যে নতুন ছিলেন তাই নয়- তারা ছিলেন তরুণ।

১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণাপত্র পাঠ ছাড়াও প্রায় দু’ঘণ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

এখানে উল্লেখ্য- বিএনপি গঠন করার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল নামে আরেকটি দল তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সভাপতি করে গঠিত হয়েছিল। ২৮ আগস্ট ১৯৭৮ সালে নতুন দল গঠন করার লক্ষ্যে জাগদলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে দলের এবং এর অঙ্গ সংগঠনের সকল সদস্য জিয়াউর রহমান ঘোষিত নতুন দলে যোগদানের সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপির ৪৭ বছরের পথচলা আদর্শ, সংগ্রাম ও গণতন্ত্রের অঙ্গীকারে গড়া এক ইতিহাস। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ঘোষণা করেছে এক বর্ণাঢ্য সপ্তাহব্যাপি কর্মসূচি। যা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে হয়ে উঠবে এক প্রাণবন্ত উৎসব।

দিনটি উপলক্ষ্যে আজ ঈশ্বরদীতে ঈশ্বরদী পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে সকাল ৯ টা ঈশ্বরদী রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন, বিকাল ৪ টায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
16 May 2026

সব্যসাচী লেখক মাহফুজামঙ্গল’র কবি ‘মহুমাত্রিক মজিদ মাহমুদ’ শীর্ষক আনন্দসন্ধ্যা অনুষ্ঠিত

www.birbangla24.com