বীর বাংলা নিউজঃ
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও এটি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারীরা মেহেদী হাসান বলেছেন, ঈশ্বরদীর নবাগত ইউএনও মনিরুজ্জামান আওয়ামীলীগের দোসর ও ফ্যাসিবাদী পতিত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে আমরা তার অপসারণ চাই। মঙ্গলবার বিকালে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে ষ্টেশন রোডে বিশাল মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইউএনও পতিত আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের ঘনিষ্ঠ আত্মীয়।তিনি আওয়ামিলীগের নেতা- কর্মীদের পূণঃবাসনের উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। তার কাছে কেউ কোন কাজে গেলে তার সাথে খারাপ আচরণ করেন। তিনি বলেন, পুলিশ পুলিশ প্রসাশনের উদ্দেশ্য তিনি বলেন, পদ্মার চরে আওয়ামীলীগের পলাতক নেতাদের নেতৃত্ব অস্ত্র প্রশিক্ষণ চলছে এ ব্যপারে ব্যবস্থা নিন। তা না হলে আগামীতে তারা বড় ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করবে। তিনি বলেন, ইউএনও মনিরুজ্জামান কে যদি অপসারণ না করা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেমন রাজপথে সক্রিয় ছিলাম তেমনি এই ইউএনও’র বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবো।
ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট থেকে উপজেলা গেট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার লম্বা মানববন্ধনে সহস্রাধিক নারী- পুরুষ অংশ নিয়ে ইউএনও মনিরুজ্জামানের অপসারণ চেয়ে নানা রকম স্লোগান দেন।
মানববন্ধনে ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সহ- সভাপতি আনোয়ার হোসেন জনি, ব্যবসায়ী ও রাজনীতিবীদ আতাউর রহমান পাতা বক্তব্য রাখেন। এসময় শিল্প ও বনিক সমিতির সভাপতি নান্নু রহমানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।